হাসপাতালে সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কংগ্রেস। তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক টুইট বার্তায় বলেছেন, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হবে। আমরা কংগ্রেসের সব পুরুষ, নারী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।
এর আগে, গত ২ জুন নমুনা পরীক্ষায় সোনিয়া গান্ধীর করোনাভাইরাস পজিটিভ ফল আসে। অর্থ-পাচারের একটি মামলায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে যোগ দিতে যাওয়ার আগে ওই দিন তার করোনা শনাক্ত হয়।
ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী এই সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন দিন ঠিক করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছেন। গত ৮ জুন ইডির কাছে জবানবন্দি দেওয়ার কথা ছিল সোনিয়ার।
অর্থ-পাচারের একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল ১৩ জুন কংগ্রেসের সাবেক প্রধান ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে ইডি।
গত ২ জুন জবানবন্দি দেওয়ার কথা থাকলেও কেরালার ওয়ানাড আসনের লোকসভার সদস্য রাহুল গান্ধী দেশের বাইরে থাকায় নতুন করে তারিখ নির্ধারণের আবেদন জানান। পরে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাহুল গান্ধীকে ১৩ জুন ইডির নয়াদিল্লির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়।
এর আগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর সোনিয়া গান্ধী ইডির সামনে হাজির হওয়ার ব্যাপারে আশাবাদী বলে কংগ্রেস নেতারা দাবি করেছিলেন। গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অপরাধের এই মামলা বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে করেছে বলে অভিযোগ কংগ্রেসের।
আগামীকাল সোমবার রাহুল গান্ধীর ইডির দফতরে হাজির হওয়ার দিন বিশাল প্রতিবাদ-সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। দেশটির ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক ও কংগ্রেসের যুব সংগঠন ইয়াং ইন্ডিয়ার কথিত আর্থিক অনিয়মের তদন্তে সোনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
সূত্র: এনডিটিভি।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








