হাসিনা বন্ধু, খালেদা দুশমন : বক্তারা
আপডেট: ০৯:৩৩ এএম, ১০ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্ধু ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের দুশমন আখ্যা দিয়েছেন বক্তারা।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা এ আখ্যা দেন।
আলোচনা সভার আয়োজন করে বঙ্গববন্ধু সাংস্কৃতিক জোট।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের মানুষকে পুড়িয়ে মারেন আর হাসিনা দেশের উন্নয়ন করেন।
বক্তারা বলেন, অপশক্তি দেশকে ধ্বংসের কাছে নিয়ে গেছে। দেশের জনগণ তাদের অপকর্মের জবাব দেওয়ায় এখন তারা মাথা নিচু করে চলছে। কারণ তারা যেভাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে এখন দেশের মানুষের সামনে মাথা উচুঁ করে দাঁড়ানোর সুযোগ নেই। আবারও দেশে আগুন সন্ত্রাস চালাতে ষড়যন্ত্রে সৌদিআরব যাচ্ছেন খালেদা। তার ছেলে সঙ্গে যোগাযোগ করতেই মূলত ওইখানে যাওয়া।
বক্তারা বলেন, বিএনপি ভেঙে গেছে। সারা দেশে এখন ভাঙনের সুর। তাদের কাজ একটাই কিভাবে দেশকে ধ্বংস করা যায় এবং দেশের সাধারণ মানুষকে কিভাবে পুড়িয়ে যায়। তারা দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।
তারা বলেন, বিএনপি থেকে অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে চাচ্ছেন। তাদেরকেই নেওয়া হবে, যারা বিএনপি করে তবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে নিম্ন মধ্যআয়ের দেশে নিয়ে এসেছেন। মধ্যআয়ের দেশে আসতে আর বেশি একটা সময় লাগবে না। এই ধারাবাহিক উন্নয়নের ক্ষতি করতেই খালেদা জিয়া আগুন সন্ত্রাস চালিয়ে আসছেন। এর ন্যায় বিচার করতে হবে। তাদের বিচার না করলে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এদের ক্ষমা করা মানে দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানী করার সামিল।
প্রখ্যাত অভিনেতা ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ. অগ্রণী ব্যাকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও অধ্যাপক আক্তারুজ্জামান প্রমুখ।
১০.০৭.২০১৫ - ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











