ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২২:২৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

হাসিনা-মোদির বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে শনিবার সকালে দুই নেতার এ শীর্ষ বৈঠক শুরু হয়।

বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, আসামের নাগরিকত্ব তালিকা, সীমান্তে হত্যা প্রতিরোধ, উন্নয়ন-জ্বালানি খাতে সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রায় ১৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত অ্যান্টি ডাম্পিং ও অ্যান্টি সারকামভেনশন ডিউটি প্রত্যাহারের বিষয়েও আলোচনা হতে পারে।

এছাড়া বিএসটিআই অনুমোদিত পণ্য ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদনের বিষয়ে উদ্যোগ ও উভয় দেশের স্থলবন্দরে আমদানি-রপ্তানি পণ্যের তালিকা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। নয়াদিল্লিতে হয় এ সাক্ষাৎ। এসময়, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের তরফ থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্যরা।

-জেডসি