ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:০৭:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

হাসিনা-মোদির বৈঠক: ৬ সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং পানি সম্পদ বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার দুপুরে নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের প্রধানমন্ত্রী তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প গুলো হলো- খুলনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইনজিনিয়ার্সে বাংলাদেশ-ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইপিএসডি); রামকৃষ্ণ মিশন, ঢাকায় বিবেকানন্দ ভবন ও বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি আমদানি প্রকল্প।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে আমন্ত্রণের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। সেইসাথে বাংলােদেশে প্রকল্পগুলোর কার্যকারিতা তুলে ধরেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই সরকার প্রধান। বৈঠকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে জোর দেন শেখ হাসিনা-মোদি। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে নরেন্দ্র মোদিকে অনুরোধ করেন শেখ হাসিনা।

এ ছাড়া সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, সন্ত্রাস দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, গঙ্গা ও তিস্তার পানিবন্টন ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টনে নতুন উদ্যোগ নেওয়া, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত কর প্রত্যাহারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এ সময় অংশীদারিত্বের ভিত্তিতে দুদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যে অমিমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়েও সিদ্ধান্ত আসে। এ সময় দুদেশের মধ্যে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের অর্থায়নে বাংলাদেশে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

এর আগে সকালে হোটেল তাজে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নেওয়ায় ভারত সরকারের পক্ষে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জয়শঙ্কর।

দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নাগরিক তালিকা হালনাগাদ করা নিয়ে ভারতে চলমান বর্তমান সংকটের কারণে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও শেখ হাসিনাকে আশ্বস্ত করেন এস জয়শঙ্কর।

-জেডসি