ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৪০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

হাসিনাকে সৌহার্দ্য উপহার দিলেন মোদি

আপডেট: ১২:৫৪ পিএম, ৬ জুন ২০১৫ শনিবার

Modi_to_Hasina_bg_877254131স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্ধ্র প্রদেশের ঐতিহ্যবাহী তাপিশ্রী (রঙিন সুতায় অলঙ্কৃত বস্ত্রখণ্ড) উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জামদানি শাড়ির মতো কারুকাজ করে আকর্ষণীয় এই তাপিশ্রী বুনেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী কারুশিল্পী গৌরবাথিনি রামানাইয়াহ। শনিবার (৬ জুন) বিকেলে মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বৈঠকের প্রাক্কালে এ তাপিশ্রী উপহার দেন। এসময় ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শেখ হাসিনাকে এই তাপিশ্রী উপহার দেওয়ার পর এ নিয়ে টুইট করেন নরেন্দ্র  মোদি। টুইটারে উপহার দেওয়ার ছবিও প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। Modi_to_Hasina_iner_729400596এই তাপিশ্রীতে স্থান পেয়েছে কল্পবৃক্ষ (হিন্দু পূরাণ অনুযায়ী ইচ্ছে পূরণের স্বর্গীয় বৃক্ষ) ও কামধেনু (সনাতন ধর্মের গোমাতা)। উপহার দেওয়ায় মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।       ০৬.০৬.২০১৫