হায়দ্রাবাদে নারী পাচার চত্রু: ওমান ও কাতারের আট শেখ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
ভারতের হায়দ্রাবাদ শহরের পুলিশ ওমান ও কাতারের আট জন শেখ ও তিন জন কাজি সহ মোট ২০ জনকে গ্রেফতার করার পর নারী পচারকারী একটি বড় চক্র ধরা পড়েছে।
বিয়ের নামে চুক্তি করে হায়দ্রাবাদ থেকে মেয়েদের নিয়ে যাওয়া হতো আরব দেশে। সেখানে নাবালিকা মেয়েদের তুলে দেওয়া হতো বয়স্ক শেখদের হাতে। মুসলিম সংখ্যালঘু এই মেয়েদের জীবন এভাবেই দুর্বিষহ হয়ে উঠত। সেই ঘটনার আঁচ পেয়ে তদন্তে নেমে হায়দরাবাদ থেকে আট শেখকে গ্রেফতার করে নারী পাচারের বড়সড় পর্দাফাঁস করেছে ভারতিয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার হায়দরাবাদের বিভিন্ন গেস্ট হাউসে ও হোটেলে তল্লাশি চালানো হয়। তারপরে ওমানের ৫ ও কাতারের ৩ নাগরিককে গ্রেফতার করা হয়। এরা শহর ঘুরে ঘুরে মেয়েদের বিয়ে করার ছক কষেছিল।
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে একজনের বয়স ৮০ বছরের বেশি। বিয়ের উদ্দেশে অন্তত ২০ জন মেয়ের সঙ্গে এরা যোগাযোগ রেখেছিলেন। তাদের গেস্ট হাউসে ডেকে ইন্টারভিউ নেওয়া চলছিল। সেই ফাঁকেই পুলিশ গিয়ে মেয়েদের উদ্ধার করে এই বিদেশিদের গ্রেফতার করে।
এ সময় মুম্বইয়ের বাসিন্দা ফরিদ আহমেদ খান নামে এক কাজিসহ তিনজন কাজিকেও গ্রেফতার করা হয়েছে। ৫০ হাজার টাকার বিনিময়ে তারা বিয়ের চুক্তি করিয়ে দিচ্ছিল।
অগাস্ট মাসে পুলিশের কাছে খবর আসে এই ধরনের একটি চক্র হায়দরাবাদে কাজ করছে। ফলে পুলিশ আরব থেকে আসা নাগরিকদের উপরে বিমানবন্দর থেকেই নজরদারি শুরু করে। যে সব হোটেলে তারা ছিলেন সেখানে নজরদারি চালিয়ে উপযুক্ত প্রমাণ হাতে পাওয়ার পরই পুলিশ শেখদের একসঙ্গে গ্রেফতার করেছে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











