হিজাব ইস্যুতে এবার মুখ খুললেন মিস ইউনিভার্স
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
কয়েকদিন আগেই হিজাব ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা ভারত। ইস্যুটি নিয়ে দেশটির প্রায় সব তারকাই নিজেদের মতামত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সাক্ষাৎকারে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধুকে।
এক সংবাদ সম্মেলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, ‘দেখুন সবসময় মেয়েদেরকেই নিশানা করা হয়। এ যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে।’
হারনাজ বলেন, ‘আপনারা মেয়েদের তাদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকারে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছা। দেশে নানা ধর্মের নারী আছে। সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।’
হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়কে পরীক্ষার সময়ে রূপায়ণ করতে নেমেছে রাজ্য সরকার। আর ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শীর্ষ আদালত অবশ্য বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করতে রাজি হয়নি। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, এই বিষয়টির সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




