হিজাব পরতে বলায় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতকার বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
নারী সাংবাদিককে মাথায় হিজাব পরতে জোর করায় সিএনএন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি সাক্ষাতকার বাতিল করেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রবীণ সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরের বরাত দিয়ে এই তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক অ্যাংকর এবং মার্কিন পাবলিক ব্রডকাস্টার পিবিএস-এর একটি অনুষ্ঠানের হোস্ট আমানপুর জানান, তিনি বুধবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে সাক্ষাতকারের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তখন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির একজন সাহায্যকারী আমানপুরের চুল ঢেকে রাখার জন্য জোর দেন।
ব্রিটেনে জন্মগ্রহণকারী আমানপুরের বাবা একজন ইরানি ছিলেন। আমানপুর এক টুইটার পোস্টে লিখেন, 'আমি বিনয়ের সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা নিউইয়র্কে আছি, যেখানে হেড স্কার্ফ বা হিজাব সংক্রান্ত কোনো আইন বা ঐতিহ্য নেই। আমি উল্লেখ করেছি, ইরানের বাইরে কোনো পূর্ববর্তী প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়ার সময় হিজাব পরার প্রয়োজন পড়েনি। আমি এই অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত শর্তে একমত হতে পারি না।'
আমানপুর টুইটারে হিজাব ছাড়া খালি চেয়ারের সামনে বসে একটি ছবি পোস্ট করেন। খালি চেয়ারটিতে রাইসির বসার কথা ছিল। রাইসির একজন সহকারী আমানপুরকে বলেছিলেন, তিনি ইরানের পরিস্থিতির
২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর থেকে ইরানে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। এই অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিল সিএনএন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









