হিজাববিরোধী আন্দোলনে যোগ দিল স্কুলছাত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
ইরানে পুলিশের হাতে আটক হয়ে মাসা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর প্রতিবাদে হিজাব ইস্যু নিয়ে চলমান ‘নৈতিকতা পুলিশ’ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে দেশটির স্কুলছাত্রীরা। টানা ১৮ দিন ধরে এ নিয়ে চলছে এ বিক্ষোভ-বিশৃঙ্খলা।
সোমবার সিরাজ শহরের একটি স্কুলের মেয়েরা প্রধান রাস্তা আটকে দেয়। তারা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এরপর মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানী তেহরান, সাকিজ এবং সানানদাজে অবস্থিত মেয়েদের স্কুলগুলোতে আন্দোলন হয়।
গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে বেশ কয়েকটি স্কুলের ছাত্রীরা তাদের স্কুল ক্যাম্পাসের ভেতর মিছিল করে। যাদের বেশিরভাগ তাদের হিজাব খুলে ফেলে। এরপর সেগুলো হাতে নিয়ে তারা বিক্ষোভ করে।
একটি ভিডিওতে দেখা যায়, একজন সরকারি কর্মকর্তাকে খালি বোতল, পানি ছুড়ে মারছে শিক্ষার্থীরা। ওই কর্মকর্তাকে বের হয়ে যেতে বলছিল তারা। উপায় না দেখে ওই কর্মকর্তা শেষ পর্যন্ত বের হয়ে যান।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মাসা আমিনির মৃত্যুর ব্যাপারে সোমবার কথা বলেন। তিনি পুলিশের পক্ষ নেন। এরপর ইরানের বিভিন্ন স্কুলের ছাত্রীরা আন্দোলনে জোরদার করে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











