ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:৩০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

হিলারির শত শত ইমেইল প্রকাশ

আপডেট: ০৫:৪৯ এএম, ২৩ মে ২০১৫ শনিবার

089B687D-A877-42AA-BB02-AD8A99BEFA64_mw1024_n_sউইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টের শত শত ইমেইল প্রকাশ করেছে। এদের বেশিরভাগ বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা সংক্রান্ত। ইমেইলগুলো জনসম্মুখে প্রকাশের আগে মার্কিন কংগ্রেস কমিটিতে পাঠানো হয়েছিল। সরকারি দায়িত্বে থাকার সময় ব্যক্তিগত ইমেইল ঠিকানা ব্যবহার করার কারণে হিলারি তীব্র বিতর্কের মুখে পড়েন। খবর বিবিসির। আগামীতে আরো ইমেইল প্রকাশ করা হবে। মোট ৫৫ হাজার ইমেইল যাচাই বাছাই করছে পররাষ্ট্র দফতর। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেন। এ নিয়ে প্রতিপক্ষের রাজনীতিকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। একে ফেডারেল আইনের লংঘন বলে কেউ কেউ দাবি করেছে। হিলারি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২৩.০৫.২০১৫