ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৫১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

হিলারির ১৫টি ই-মেইলের হদিস নেই : মার্কিন পররাষ্ট্র দপ্তর

আপডেট: ১২:৪৪ পিএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

327উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে হিলারি ক্লিনটনের ১৫টি ই-মেইলের আংশিক বা পুরোটার কোন রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার এ কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসবের অনুলিপি মার্কিন আইন প্রণেতাদের দেয়া হয়েছে। ২০১২ সালে চালানো লিবিয়ায় মার্কিন মিশনে হামলার বিষয়ে তদন্তকারী কংগ্রেস প্যানেলের কাছে হিলারি ক্লিনটনের আস্থাভাজন ও ঘনিষ্ঠ বন্ধু সিডনি ব্লুমেন্থালের মাধ্যমে হাজার হাজার ই-মেইল বার্তা হস্তান্তর করা হয়। ব্লুমেন্থালের রাখা হিলারি ক্লিনটনের প্রায় ৩০ হাজার ই-মেইল বার্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দেয়া হয়েছে। এতে দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের দায়িত্ব পালনকালের ১৫টি ই-মেইল বার্তার আংশিক বা পুরোটার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারাও এমন কথা স্বীকার করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জোর দিয়ে বলেন, হারানো এই ১৫টি ই-মেইল বার্তার বিষয়বস্তু বেনগাজিতে চালানো ২০১২ সালের হামলার সঙ্গে প্রাসঙ্গিক নয়। ২৬.০৬.২০১৫