হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচামরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কমেছে দেশি কাঁচামরিচ ও ভারতীয় পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি কাঁচামরিচ এক সপ্তাহ আগে ৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি ২৫ টাকা দরে এবং ভারতীয় পেঁয়াজ ১০ টাকা কমে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। কাঁচামরিচের সরবরাহ এবং ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারনে কমেছে দাম বছলেন ব্যবসায়ীরা। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম বলেও জানান বিক্রিতারা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। যার জন্য ১০ কেজি পেঁয়াজ কিনলাম। পেঁয়াজের মতো যদি সব নিত্যপণ্যের দাম কমে আসতো তাহলে আমাদের সাধারণ মানুষের অনেক সুবিধা হতো।
হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতা ইয়াসিন আলী বলেন, দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ২০০ টাকা দরে কিনেছি। এক সপ্তাহ আগেও ৬০ টাকা দরে কিনেছি। বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা দরে প্রতি কেজি দেশি কাঁচামরিচ কিনলাম। দাম অনেকটাই কমেছে। বাসাতে অনুষ্ঠান আছে যার জন্য ১৫ কেজি কাঁচামরিচ কিনলাম। তবে চাল, তেল এবং মসলার দাম অনেক বেশি। দিন দিন ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচামরিচ ৩৫ টাকা কমে গেছে। দেশের বাজারে কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ার কারনে সরবরাহ বেড়েছে। আমরা নওগাঁ, জয়পুরহাট থেকে কাঁচামরিচ কৃষকদের থেকে কম দামে ক্রয় করে হিলি বাজারে কম দামে বিক্রি করছি। তবে ক্রেতা সংখ্যা অনেকটাই কমে গেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। প্রতি কেজিতে ১০ টাকা কমে বর্তমানে ১৪ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সামনে পূজার ছুটি হবে, যার জন্য আমদানি কারকরা বেশি করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছেন। অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পড়ে যাচ্ছি।
হিলি কাস্টমসের তথ্য মতে, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতীয় ৩৪ ট্রাকে ৮৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








