হিলিতে কমেছে সবজির দাম, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হিলিতে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের সবজি কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। বেচা-কেনাও ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।
সোমবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে রয়েছে পর্যাপ্ত শীতকালীন সবজির সরবরাহ। একারণে এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ফুলকপি ১৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। ৩০ টাকার বাঁধাকপি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, ৬০ টাকা কেজির সিম কেজিতে ২০ টাকা কমে বিক্রি ৪০ টাকা কেজি দরে, ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ২০ টাকায়, ২২০ টাকা কেজির গাঁজর বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, ৮০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, ১৩০ টাকার টমেটো ১০ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
বাজার করতে আসা নজরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, প্রথম দিকে হিলি বাজারে সবজির দাম অনেক বেশি ছিলো, এখন তা কমে আসছে। দাম কমাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে।
রফিক নামের এক রিক্সাচালক জানান, আমরা সারাদিনে দুইশ’ টাকা উপার্জন করি। বাজারে সবকিছু দাম বেশি হওয়ার কারণে সংসার চালাতে অনেক কষ্ট হয়। এখন সবজির দাম কমায় আমরা অনেকটা ভালো আছি।
হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের শীতকালীন সবজি পুরোদমে উঠতে শুরু করেছে। তাই বাজারে সব ধরনের সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমেছে। দাম কমার কারনে বেচা-কেনাও ভালো হচ্ছে। আশা করছি আর কিছুদিন গেলে বাজারে সবজির দাম আরো কমে আসবে।’
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










