হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন দুই সাহিত্যিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
এ বছর এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন প্রবীণ কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং নবীন কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সেলিনা হোসেনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। আর নবীন শাখায় ‘মৃত অ্যালবাট্রস চোখ’ গল্পগ্রন্থের জন্য ফাতেমা আবেদীন এবার এ পুরস্কার পেয়েছেন।
১২ নভেম্বর শুক্রবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রবীণ–নবীন দুই কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকাসহ উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এবং দেশের নবীন-প্রবীণ কথাশিল্পীদের শিল্প সৃষ্টিতে প্রেরণা জোগাতে ২০১৫ সালে প্রবর্তিত হয় পুরস্কারটি। এক্সিম ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক ‘অন্যদিন’-এর উদ্যোগে সপ্তমবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে সেলিনা হোসেন বলেন, ‘পুরস্কার তো সব সময়ই আনন্দের। আসলে যেকোনো স্বীকৃতিতেই ভালো লাগা কাজ করে। তবে সমগ্র অবদান বিবেচনায় যখন কোনো পুরস্কার দেওয়া হয়, তখন সেটি আরও বেশি ভালো লাগার হয়ে ওঠে, আনন্দের হয়ে ওঠে।’
ফাতেমা আবেদীন বলেন, ‘বিচারকেরা আমার বইটিকে যোগ্য মনে করেছেন, এ জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। হুমায়ূন আহমেদের লেখা পড়ে আমি বড় হয়েছি, লিখতেও শিখেছি। তাই তাঁর নামে প্রবর্তিত পুরস্কারটি পাওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




