হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩১ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার ৩০ জুলাই রাত ১২টার দিকে মারা যান এই কিংবদন্তি।
জানা যায়, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও ভবানী দেবীর কন্যা নির্মলা মিশ্র। বাবার চাকরির কারণেই তিনি পরিবার নিয়ে কলকাতার চেতলায় চলে আসেন। ১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী ও গীতিকার। ১৯৭৬ সালে উত্তম কুমারের সঙ্গে নবরূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে শোনা যায়।
প্রসঙ্গত, ‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি চিরভাস্বর।
গত ডিসেম্বর মাসেও চিকিৎসার জন্য নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল নির্মলাকে। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক।
গতরাতে তার মরদেহ সাউদার্ন অ্যাভিনিউতে একটি নার্সিং হোমে রাখার পর রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি