হেনার দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার
হেনার দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নীল দল।
প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বে নীল দল জিতেছে ৯ উইকেটে। প্রথম ম্যাচে তাদের জয় ছিল ১০ উইকেটে।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ ৩৯.৫ ওভারে খেলে করতে পারে মাত্র ৮৩ রান। রান তাড়ায় জিততে নীল দলের লাগে ২২.৩ ওভার।
নীল দলের মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি এখনও।
তার সঙ্গে দুই অভিজ্ঞ জাহানারা আলম ও সালমা নেন ২টি করে উইকেট।
টস জিতে বোলিংয়ে নামা নীল দলকে শুরুতেই উইকেট এনে দেন তৃষ্ণা। নিজের প্রথম বলেই ফেরান তিনি সুমাইয়া আক্তারকে।
আগের ম্যাচে ৬ উইকেট শিকারি এই বাঁহাতি পেসার এবার উইকেট পান ১টিই। তবে ৭ ওভারে রান দেন কেবল ৮। সালমা ৮ ওভারের ৫টিই মেডেন নিয়ে রান দেন কেবল ৮।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক শারমিন সুলতানা ও সানজিদা ইসলাম চেষ্টা করেন জুটি গড়ার। সেই চেষ্টা শেষ হয় সালমার বলে ১৪ রান করে সানজিদার বিদায়ে। শারমিন রান আউট হন ১৯ রান করে।
মুমতা হেনা ছোবল দেন সবুজ দলের মিডল অর্ডারে। সবুজ দলের বড় ভরসা রুমানা আহমেদের পাশাপাশি নুজহাত তাসনিয়া ও দিলারা দোলার উইকেট নেন তিনি।
সবুজ দলের শেষ ৭ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দিশা বিশ্বাস (১২)। তার উইকেটও নেন মুমতা হেনা।
শেষ দুটি উইকেট নিয়ে সবুজ দলকে অল্পতেই শেষ করে দেন জাহানারা।
ছোট রান তাড়ায় মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা উদ্বোধনী জুটিই নীল দলকে নিয়ে যায় জয়ের কাছে। ৫৮ রানের জুটি গড়েন দুজন। ২৪ রান করে মুর্শিদার ফেরার পর শামিমা ও ফারজানা শেষ করে ফেরেন কাজ।
৪৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শামিম, ৩৩ বলে ২১ ফারজানা।
আগামী বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ সবুজ: ৩৯.৫ ওভারে ৮৩ (শারমিন ১৯, সুমাইয়া ০, সানজিদা ১৪, রুমানা ১২, নুজহাত ৪, দোলা ৩, রিতু ৮, দিশা ১২, পান্না ০, খাদিজা ১*, মেঘলা ৫; জাহানারা ৬.৫-০-২৬-২, তৃষ্ণা ৭-৪-৮-১, সালমা ৮-৫-৮-২, রাবেয়া ৮-১-১৭-০, মুমতা হেনা ১০-১-২২-৪)।
বাংলাদেশ নীল: ২২.৩ ওভারে ৮৫/১ ( মুর্শিদা ২৪,*, শামিমা ৩০*, ফারজানা ২১*; পান্না ২-০-৬-০, খাদিজা ৮-৩-১৫-০, রিতু ১-০-৫-০, মেঘলা ৫.৩-০-১৫-১, দিশা ৩-০-২২-০, রুমানা ৩-০-২১-০)।
ফল: বাংলাদেশ নীল ৯ জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: মুমতা হেনা হাসনাত।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার