ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:২২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য সকলকে এগিয়ে আসার আহবান প্রধামন্ত্রীর

আপডেট: ১০:২৫ পিএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার

1430996369 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে আরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে আমরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে । দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে মন্তব্য করে তিনি বাণীতে বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে গত সাড়ে ছয়বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যখাতে সরকারের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ে জনসচেতনতা বেড়েছে। জটিলরোগের চিকিৎসার ক্ষেত্রেও আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী দেশের চিকিৎসক সমাজকে আরও নিবেদিত হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। ২৮.০৭.২০১৫

এই বিভাগের জনপ্রিয়