হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিজাত ইফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর পাঁচতারকা হোটেলের মধ্যে অন্যতম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। পবিত্র রমজানে ইন্টারকন্টিনেন্টালের বিশেষ আয়োজন রয়েছে।
ইন্টারকন্টিনেন্টালে দেখা যায়-ইফতার ও সেহেরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এলিমেন্টস রেস্টুরেন্টের মনোরম পরিবেশে মিডেল ইস্টার্ন এবং মেডিটেরেনিয়ান স্টাইল বুফের খাবার উপভোগ করা যায়। তা আবার বাসায়ও নেওয়া যায়। প্রতিদিন ইফতার কাম ডিনার বুফে থাকছে। এতে জনপ্রতি ব্যয় ৮ হাজার টাকা। এ ছাড়া প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ১টা থেকে ফজর পর্যন্ত সেহেরি বুফের বিশেষ আয়োজন থাকছে। এতে জনপ্রতি ব্যয় ৫ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে ২৬টি ব্যাংকের নির্ধারিত কার্ডে বাই ওয়ান, গেট ওয়ান অফার রয়েছে। ইন্টারকন্টিনেন্টালের যে কোনো ব্যানকুয়েট ভেন্যুতে করপোরেট অথবা সোশ্যাল ইফতার ও সেহেরি আয়োজন করার ব্যবস্থা রয়েছে। পবিত্র রমজানে মাসব্যাপী আয়োজনে ‘ইফতার টেক এ ওয়ে বক্স’- এর সুব্যবস্থা আছে। ক্যাফে সোশ্যাল রেস্টুরেন্টে তিন ধরনের ফ্যামিলি ইফতার টেক এ ওয়ে বক্স রয়েছে। এর মধ্যে প্রথমটির নাম ক্রিস্টাল বক্স। দুজনের খাবারসংবলিত এ বক্সের দাম ৫ হাজার টাকা। এতে আছে-খেজুর, চিজি পটেটো চপ, চিকেন শিশ তাওক, বিফ আদানা কাবাব, প্রন টেম্পুরা, ভেজিটেবল স্প্রিং রোলস, ছোলা ভুনা, নান, পাফড রাইস, মাটন হালিম, বিফ তেহারি, সাফরন জিলাপি, বাসবৌসা, বাকলাভা ও পানি। পার্ল বক্স চারজনের। এর দাম ৯ হাজার টাকা। ছয়জনের জন্য রয়েছে রুবি বক্স। এর দাম ১২ হাজার ৫০০ টাকা। এসব বক্সে একই ধরনের খাবার বেশি পরিমাণে আছে। নির্দিষ্ট চার্জের বিনিময়ে এসব বক্স বাসায়ও সরবরাহ করা হয়। এসব ইফতার বক্সে-নির্ধারিত ব্যাংক কার্ডের ‘বাই ওয়ান গেট ওয়ান অফার’ আছে।
এ ছাড়া একুয়া ডেক রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সুইমিং পুলের স্নিগ্ধ আবহে ইফতার ও ডিনারের সুব্যবস্থা রয়েছে। এতে জনপ্রতি ব্যয় ৭ হাজার টাকা। এখানেও নির্ধারিত ব্যাংক কার্ডে ‘বাই ওয়ান, গেট ওয়ান অফার’ আছে। এ বছর ইন্টারকন্টিনেন্টালে সাফরন জিলাপি কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা গত বছর ছিল কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



