ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২:৪০:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, সিলেটে আটক ১০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৪ মার্চ ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী ও ৭ পুরুষকে আটক করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, এএসআই হাবিবুর রহমান, নারী কনস্টেবল হেনা আক্তার, ও শিউলী আক্তার।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

-জেডসি