ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৫১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

হোয়াইট হাউজের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৬ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

হোয়াইট হাউজে প্রথমবার প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। বৃহস্পতিবার কারিন জ্যঁ-পিয়েরেকে গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রথম কৃষ্ণাঙ্গের পাশাপাশি স্বীকৃত সমকামী হিসেবেও হোয়াইট হাউজের প্রথম প্রেস সেক্রেটারি হচ্ছেন হাইতিয়ান বংশোদ্ভূত এ নারী।

২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর জেন সাকি জানিয়েছিলেন, তিনি বড়জোর এক বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ মে এ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার আগেই সাকির উত্তরসূরী মনোনীত করলেন বাইডেন।

বাইডেন প্রশাসনের শুরু থেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কারিন। তিনি প্রেসিডেন্ট ওবামার হোয়াইট হাউজের পাশাপাশি ২০২০ সালের নির্বাচনী প্রচারণাতেও কাজ করেছেন। প্রগতিশীল পরামর্শক সংগঠন মুভঅন ডট অর্গ-এ প্রধান জনবিষয়ক কর্মকর্তা হিসেবেও দায়িত্বপালন করেছেন কারিন।