ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

হোয়াইট হাউসে বিয়ে হলো বাইডেনের নাতনি নাওমির

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে হোয়াইট হাউসে হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) হোয়াইট হাউসের দক্ষিণ লনে প্রেসিডেন্টের বড় নাতনি নাওমি বাইডেন ও পিটার নিয়ালের বিয়ে সম্পন্ন হয়।

জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার প্রথম স্ত্রীর ক্যাথলিনের মেয়ে নাওমি। নাওমি ও তার স্বামী পিটার নিয়াল দুজনই আইনপেশায় রয়েছেন। ৪ বছর প্রেম করার পর বিয়ে করেছেন তারা।

দুই পরিবারের কাছের মানুষ এবং অল্প কিছু অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরআগে হোয়াইট হাউসে আরও ১৮টি বিয়ের আয়োজন হয়েছিল। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়ার বিয়ে হয় হোয়াইট হাউসে। সবশেষ ২০১৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসিয়াল ফটোগ্রাফার পেট সওউজার বিয়ের আয়োজনও হয়েছিল হোয়াইট হাউসে।

সূত্র: ইউএস উইকলি।