হ্যাটট্রিক স্বর্ণপদক পেয়ে ইতিহাস গড়লেন ইতি খাতুন
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
নেপাল সাফ গেমসের নবম দিনে বেলা সাড়ে ১১টার মধ্যেই শেষ হয়ে গেল আরচারির চারটি ইভেন্ট এবং সব ক’টিতেই স্বর্ণ জিতল বাংলাদেশ। আজ হ্যাটট্রিক স্বর্ণপদক জয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশী আর্চার ইতি খাতুন।
আর্চারির মেয়েদের দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রবিবারের দুটি স্বর্ণপদক জয়ী আরচার ইতি খাতুন। আজ এককে ৭-৩ সেট পয়েন্টে ভুটানের প্রতিযোগিকে হারিয়ে হ্যাটট্রিক স্বর্ণপদকের মালিক হন। বাংলাদেশের এসএ গেমসের ৩৫ বছরের ইতিহাসে এর আগে কোনো নারী খেলোয়াড় একই গেমসে তিনটি স্বর্ণ জিততে পারেননি। আজ পোখারার অন্নপূর্ণার কোলে দাঁড়িয়ে যে ইতিহাস লিখলেন ইতি।
এর কিছুক্ষণ পরই অলিম্পিকে নিজের যোগ্যতায় কোয়ালিফাই করা আরচার রোমান সানা। আজ রিকার্ভ পুরুষ এককে ৭-১ সেট পয়েন্টে ভুটানের কিনলে শেরিংকে হারিয়ে হ্যাটট্রিক স্বর্ণপদক জয় করেন।
আরচারিতে এটি দশে দশ স্বর্ণপদক এবং বাংলাদেশের সবমিলে ১৮ তম স্বর্ণপদক এবারের আসরে। এর আগে সোহেল রানা কম্পাউন্ড বিভাগে সবার আগে হ্যাটট্রিক স্বর্ণপদকের মালিক হন (একক, মিশ্র এবং দলগত)। এই নিয়ে সোমবার ৪টি স্বর্ণপদক এলো বাংলাদেশের ঝুলিতে।
এদিন দিনের প্রথম ভাগেই দুটি স্বর্ণপদক এসেছে লাল-সবুজের আনন্দের উপলক্ষ হয়ে। আজকের দ্বিতীয় স্বর্ণপদকটি এসেছে কম্পাউন্ড পুরুষ এককে সোহেল রানার হাত দিয়ে। তিনি ১৩৭-১৩৬ পয়েন্টে ভুটানের তানদিন দর্জিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ।
এর আগে, আরচারিতে আজ কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের সোমা বিশ্বাস ১৪২-১৩৪ পয়েন্টে শ্রীলঙ্কার প্রতিযোগিকে হারিয়ে ১ম স্বর্ণপদক জয় করেন। গতকালও তিনি কম্পাউন্ড দলগততে স্বর্ণ জিতেছেন ।
সুমা বিশ্বাস ছিলেন দলের চতুর্থ খেলোয়াড়। সেখান থেকে জিতলেন স্বর্ণ। তার পরীক্ষার জন্য বাংলাদেশ দলের ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছিল দুদিন। সেটার মান তিনি রাখতে পেরেছেন।
সুমা প্রথম সেট ২৬-২৮ পয়েন্টের ব্যধানে জিতেন। পরের সেট ২৮-২৮ এ ড্র করেন। তৃতীয় সেট জিতেন ২৮-৩০ ব্যবধানে। চতুর্থ সেট ২৫-২৯ পয়েন্টের ব্যবধােন জেতার পর শেষ সেট ২৭-২৭ ড্র করেও সোনা জিতেন। সব মিলিয়ে ১৪২-১৩৪ পয়েন্টের ব্যবধানে হারান। আর এরপর এলো ইতি ও সানার একটি করে স্বর্ণপদক।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











