ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৬:০৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

হ্যারি-মেগানের আদলে তৈরি কেক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩২ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার

আগামীকাল শনিবার প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের বিয়ে। সে কারণে গত কয়েক দিন ধরে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। অবশ্য রাজকীয় এই বিয়ে নিয়ে অনেক আগে থেকেই সারাবিশ্বে চলছে হরেক রকমের চিন্তাভাবনা, আলোচনা।

 

বিয়ের জায়গা, খাবারের আইটেম, বর-কনের পোশাক, কনের অলংকার, এরকম সব বিষয় নিয়েই রয়েছে মানুষের চরম আগ্রহ ও উদ্দীপনা। এর মধ্যে লারা মেশন রাজকীয় এই বিয়ের জন্য বিশেষ এক কেক তৈরি করে চারদিকে সাড়া জাগিয়েছেন। কেকটি লম্বায় এ নবদম্পতির সমানই। নবদম্পতিকে সম্মান জানাতে তাদের মত করে বিশেষ এ কেক তৈরি করেছেন লারা মেশন।

 

এ নিয়ে লারা তার ফেসবুক পেজে কেকের একটি ছবিও পোস্ট করেছেন। চকোলেট আর আইসিংয়ের মাধ্যমে কেকটি তৈরি করতে লারা মেশনের ২৫০ ঘণ্টা সময় লেগেছে। কেকটি তৈরি করতে ৩০০টি ডিম, ১৫ কেজি মাখন, ৫০ কেজি আইসিং এবং ১৫ কেজি ময়দা ব্যবহার করেছেন লারা। কেকের ফ্রেম ছাড়া পুরোটাই নাকি খাওয়ার উপযোগী।

 

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সমান এ কেকটি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ভালই সাড়া ফেলেছে। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সম্পর্কের কথাটি প্রকাশের পর তাদের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল তার আদলেই তৈরি হয়েছে কেকটি। কেকটি রাজকীয় এ বিয়ের জৌলুস আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে।