১ দিনে সাড়ে তিন মিলিয়ন, ‘কঞ্জুস’-এ মুগ্ধ দর্শক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
গল্পের উপস্থাপনায় নতুনত্ব এনে নির্মাতা মহিদুল মহিম নির্মাণ করেছেন নাটক ‘কঞ্জুস’। প্রচারে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে তানজিন তিশা ও মুশফিক ফারহান অভিনীত এ নাটকটি। মাত্র একদিনেই নাটকটি দেখেছেন ছত্রিশ লাখ অর্থাৎ সাড়ে তিন মিলিয়নেরও বেশি। সেইসাথে ভাসছে দর্শক প্রশংসায়।
গল্পে ট্রেন্ডের সঙ্গে ফান, মজা, ইমোশনের পাশাপাশি সামাজিক বার্তাও দেখা গিয়েছে। এছাড়া দুই অভিনয়শিল্পীর অনবদ্য অভিনয়ও দর্শকদের মন ছুঁয়েছে, যার কারণে এতটা সাড়া পাচ্ছেন বলে মনে করেন নির্মাতা।
একজন দর্শক ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেন, অসাধারণ অভিনয়, দারুণ দক্ষতা, চমৎকার আঞ্চলিকতা ও বাস্তবতা নিয়ে মন ছুঁয়ে যাওয়া একটি নাটক।
আরেকজন লিখেন, মানসম্মত নাটক, পরিচালকের রুচি প্রশংসনীয়। নাটকটি সত্যিই একের ভেতর তিন-টক, ঝাল, মিস্টি।
আরও একজন মন্তব্য করেন, অসুস্থ বিনোদনের ভিড়ে কোন অশ্লীল সংলাপ, দৃশ্য ছাড়া চমৎকার একটি নাটক। তানজিন তিশা, মুশফিক ফারহান দুজনের অনবদ্য অভিনয় গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে। এরজন্য শিল্পী, পরিচালক ও পুরো টিম প্রশংসা প্রাপ্য।
নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এত অল্প সময়েই দর্শকরা কাজটিকে এত বেশি ভালোবাসা দিয়েছেন যেটা সত্যি অনেক আনন্দের। আমি চেষ্টা করেছি চেনা-জানা একটা গল্পকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। ট্রেন্ডিংয়ের এই সময়ে একটু অন্যরকম কিছু করে দেখাতে চেয়েছি। লোকেশন থেকে শুরু করে শিল্পীদের লুক, উপস্থাপন; সবকিছুতেই আলাদা ছোঁয়া রেখেছি। দর্শকরা সেটাই গ্রহণ করেছেন। সেইসাথে অভিনয়শিল্পীদের পারফরম্যান্স কাজটিকে অন্যরকম মাত্রা দিয়েছে।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









