১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় সোমবার সাড়ে ১০টায় ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। পরে সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। একই সঙ্গে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার