ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

১০ বছরে ৯ সন্তানের জন্ম দিলেন মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ১৭ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১০ বছর সময়ের মধ্যে ৯ সন্তানের জন্ম দিয়েছেন ২৮ বছর বয়সী মার্কিন নারী কোরা ডিউক। এ ঘটনাটি আলোচনায় আসার পর অবাক নেটিজেনরা।

জানা যায়, কোরা ডিউক নামের ওই নারী প্রথম সন্তানের জন্ম দেন ২০০১ সালে, তার ১৭ বছর বয়সে। তার পর দশ বছর ধরে তিনি অন্তঃসত্ত্বা থেকেছেন প্রতি বছরেই।

এখনও পর্যন্ত শেষ বা নবম সন্তানের জন্ম দিয়েছেন ২০১২ সালে। ৯ সন্তানকে নিয়ে ৩৯ বছর বয়সি ওই মা এখন লাস ভেগাসের নেভাডায় থাকেন। গত ২৩ বছর ধরে তিনি লিভ ইন করছেন।

কোরা জানিয়েছেন, তার কোনোদিন ইচ্ছে ছিল না ৯ সন্তানের মা হওয়ার। তবে তিনি মনে করেন এভাবে ৯ সন্তানের মায়ের ভূমিকা পালন করা তার প্রতি ঈশ্বরের আশীর্বাদ ও নির্দেশ।

তার প্রথম সন্তান এলিজার বয়স ২১ বছর। তার পর শীনা, জান, কায়রো, সাইয়াহ, অ্যাভি, রোমানি এবং তাজের বয়স যথাক্রমে ২০, ১৭, ১৫, ১৪, ১৩, ১২ এবং ১০ বছর। মাতৃত্বের যাত্রাপথে একটি সন্তানকে তিনি হারিয়েছেন। ২০০৪ সালে তার কন্যাসন্তান ইউনা ২০০৪ সালে মারা যায় শিশু অবস্থায়। সূত্র- নিউজ ১৮