১০ বিঘা জমির ফুল গাছ কেটে সাবাড়, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
১০ বিঘা জমির ফুল গাছ কেটে সাবাড়, থানায় মামলা
নওগাঁর ধামইরহাটে শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিতে লিজ নিয়ে তৈরি করা বাগান অন্যায়ভাবে কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এই অন্যায় কাজ করেছেন।
জানা গেছে, ওই স্কুলের ১০ বিঘা জমি লিজ নিয়ে চায়না বেলি ফুলের চাষ করে আসছিলেন জয়পুরহাটের ফুলচাষী জাকারিয়া মন্ডল। ৮ বছরের চেষ্টায় তিনি গড়ে তোলেন ফুলের গাছগুলো।
জাকারিয়া জানান, লিজের মেয়াদ শেষ হওয়ায় এ বছর লিজ নিতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মোটা অঙ্কের টাকা উৎকোচ দাবি করেন। উৎকোচ না দেওয়ায় দখল ছেড়ে দিতে জাকারিয়াকে চাপ দেন প্রধান শিক্ষকসহ অন্যরা। পরে গত মঙ্গলবার বিকেলে প্রধান শিক্ষকের নির্দেশে এবং তার উপস্থিতিতে ফুল গাছগুলো কেটে তছনছ করে দেওয়া হয়। এতে বাগান মালিক জাকারিয়ার ১২ লাখের বেশি টাকার ক্ষতি হয়। আর ফুলবাগানের ফুলের মালা গেঁথে জীবিকা নির্বাহ করা কয়েক শত নারী কর্মহীন হয়ে পড়েছেন।
ফুল গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে বিদ্যালয়টির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বিদ্যালয়ের লিজকৃত জমির মেয়াদ ২ বছর আগেই শেষ হয়ে গেছে। বাগান ছেড়ে দিতে তাকে উকিল নোটিশ দেওয়া হয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
এ দিকে বিষয়টি নিয়ে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জাকারিয়া। অভিযুক্ত প্রধান শিক্ষকও ধামইরহাট থানায় অভিযোগ করেছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসন অবগত আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে সমাধানের জন্য-এমনটাই জেনেছি। তবে বাদী-বিবাদী উভয়ে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









