১০ মার্চ থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি দু:স্থ পরিবারকে সাশ্রয়ী মূল্যে ৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রমজানের আগে ১০ মার্চ থেকে এসব পরিবারের নিকট তিনটি পণ্য তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রথম রমজান থেকে বিক্রি করবে ছোলা।
রাজধানী ও অন্যান্য বড় শহরের বাইরে একেবারে ইউনিয়ন পর্যায়ে এসব পণ্য গরীব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে তেল, চিনি, ডাল ও ছোলা সারাদেশে বিক্রি করলেও কেবলমাত্র রাজধানীতে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান এ বিষয়ে বলেন, ‘আমরা রমজান উপলক্ষে মোট ১ কোটি দু:স্থ পরিবারকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চাই। এর জন্য দুই দফায় পণ্য বিক্রি করা হবে। প্রথম দফায় ১০ মার্চ থেকে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। চলবে ২৬ রমজান পর্যন্ত। দ্বিতীয় দফায় প্রথম রমজান থেকে ছোলা বিক্রি শুরু করব।’
তিনি জানান, ইতোমধ্যে ১ কোটি পরিবারের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে ৫০ লাখ পরিবারের তালিকা করা হয়, সেখান থেকে ৩০ লাখ পরিবারকে বাছাই করা হয়েছে। বাকী ৭০ লাখ পরিবারের তালিকা জেলা ও উপজেলা প্রশাসন এবং সিটি করপোরেশন প্রস্তুত করছে।
শফিকুজ্জামান বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে, রমজান মাসজুড়ে গরীব মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া। যাতে তারা স্বস্তিতে রমজান ও ঈদ পালন করতে পারে। তিনি মনে করেন, ১ কোটি পরিবারের নিকট টিসিবির পণ্য বিক্রির মাধ্যমে অন্তত ৫ কোটি মানুষ উপকৃত হবে।
প্রতিটি ইউনিয়নে টিসিবি’র ডিলাররা পণ্য বিক্রি করবে, সেখান থেকে তালিকায় থাকা গরীব মানুষ পণ্য সংগ্রহ করবে।
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









