ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৩৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

১০০ কোটি পেরিয়ে আলিয়ার ‘গাঙ্গুবাই’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক দাপট দেখাচ্ছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সপ্তাহ শেষেও জারি থাকলো সেই দাপট। জানা গেছে, মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।ইনস্টাগ্রামে বানশালি প্রোডাকশন হাউসের তরফ থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত ‘গাঙ্গুবাই’ ব্যবসা করেছে ১০৮.৩ কোটি রুপি। যার ক্যাপশনে লেখা, ‘এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’

করোনা আবহের মাঝে মুক্তি প্রাপ্ত আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির প্রথম দিনের আয় দাড়িয়েছিল ১০.৫০ কোটি রুপি। করোনাকালে যা সবাইকে অবাক করেছে। এরপর মুক্তির দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় সামান্য বেশি ব্যবসা করে ছবিটি আয় ছিল ১৩.৪০ কোটি রুপি। তবে তৃতীয় দিন (রবিবার) অর্থাৎ ভারতের ছুটির দিনে আয় আরও বেড়ে গিয়ে ছবিটি সংগ্রহ করেছে ১৫ কোটি রুপি। ফলে তিন দিনে ছবিটির সর্ব মোট আয় দাঁড়িয়েছিল সাড়ে ৩৮ কোটি রুপি।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। যার কেন্দ্রীয় চরিত্র ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আলিয়া ভাট। আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে শান্তনু মহেশ্বরী, অজয় দেবগণ, বিজয় রাজ।