ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

১০১ ঘন্টা পর একই পরিবারের ছয় জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকরীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীবিত উদ্ধারের। এরই মধ্যে পেরিয়ে গেছে ৪ দিন।

অলৌকিকভাবে ১০১ ঘণ্টা আটকে থাকার পর তুরস্কের একটি পরিবারের ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে ১০১ ঘণ্টা কাটিয়ে একটি ধসে পড়া ভবন থেকে ছয়জনকে উদ্ধার করেছে।

এসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মুরাত বেগুল নামে এক উদ্ধারকর্মী বলেছেন, ধসে পড়া ভবনের মধ্যে একটি ছোট ছোট জায়গায় একসাথে থাকা পরিবারের ছয়জনের সবাই বেঁচে ছিলেন।

উল্লেখ্য, সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় মানুষ ঘুমে থাকার সময় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।