ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৪:৪২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

১১ অক্টোবর থেকে জেলা-উপজেলায় শিশুদের টিকা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা রোধে আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকা দেওয়া শুরু হচ্ছে।শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) পৌরসভা পর্যায়ে টিকা কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে।

হাওলাদার বলেন, অনেকের মধ্যেই করোনা প্রকোপ বেড়ে গেলে টিকা নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই মানসিকতা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, যারা করোনায় মারা যাচ্ছেন, তাদের অধিকাংশই টিকা নেয়নি। টিকা না নিয়ে করোনা আক্রান্ত হয়ে তারা ঝুঁকিতে চলে যাচ্ছেন।