১১ কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন ২৬৭৯ নার্স
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত দুই হাজার ৬৭৯ জন নার্সকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছে সরকার। দেশের ২২টি হাসপাতালে কর্মরত এসব নার্সদের মাঝে ১১ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ৩০০ টাকার মঞ্জুরি দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
বুধবার (২১ এপ্রিল) যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে পরিপত্রে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে স্বাস্থ্য বিভাগের জন্য সম্মানী বাবদ ১৫০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে এ টাকা বিতরণ করা হচ্ছে। ২২টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪ জন নার্স। এরপর মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭ জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৪৮ জন, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৪৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালের ২৬৫ জন, নারায়ণগঞ্জ ৫০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৮৫ জন, সিলেটের শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স এ প্রণোদনার অর্থ পাচ্ছেন।
এদিক যেসব হাসপাতালে নার্স সংখ্যা ১০০-এর নিচে সেগুলোতে প্রণোদন পাচ্ছেন- মুন্সিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২২ জন, কমলাপুর জেনারেল হাসপাতালের ১৮ জন, রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের ৮৬ জন, বসুন্ধরা অস্থায়ী কোভিড হাসপাতালের ১৫ জন, রাজবাড়ী সদর হাসপাতালের ৩৩ জন, চাঁদপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালের ৬২ জন, মিরপুর মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণের ৮২ জন, ঝিনাইদহের সদর হাসপাতালের ৩১ জন, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৩১ জন, বরিশাল সদর হাসপাতালের ৫৪ জন, বাগেরহাটের সদর হাসপাতালের ৫০ জন, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০ জন, হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬০ জন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালের ২৩ জন এবং মাদারীপুরে সদর ও কোভিড হাসপাতালে ৪০ জন নার্স।
এই সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে-
# এ অর্থ প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর অথোরাইজেশন জারির মাধ্যমে বরাদ্দ প্রদান করতে হবে।
# স্বাস্থ্য বিভাগ জুলাই ২০২০ মাসের আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে দেওয়া হবে। এক্ষেত্রে দুই মাসের সমপরিমাণ অর্থে কিছুটা উঠানামা করতে পারে।
# এ সম্মানী প্রদানের বিষয়টি আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে অবহিত করতে হবে।
-জেডসি
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











