ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর গুলশান-বনানীসহ কয়েকটি এলাকায় আজ বুধবার (৭ ডিসেম্বর) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহকারী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো— গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, তেজগাঁও, মহাখালী ও খিলবাড়ীরটেক। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।