ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২১:২৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন! তাদের মধ্যে এক চিকিৎসক ছাড়া সবাই নার্সের কাজ করেন। 

লিবার্টি শহরের এ ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, ‘ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?’ হাসপাতালের নার্সরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।

হাসপাতালের ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলজি বিভাগের ওই ১১ নার্সের একজন হানা মিলার। ‘গুড মর্নিং আমেরিকা’ শো-তে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সরা বলছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না।