ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১১ মামলায় খালেদা জিয়ার শুনানি ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়া‌রি দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ মঞ্জুর এ আদেশ দেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।

বেগম খালেদা জিয়া ছাড়া এসব মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিবুন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

-জেডসি