১২ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে গত ১০ দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে। দিনে গরম থাকলেও রাতে বেশ শীত পড়ছে।
গত ১০ দিনে এ জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছিল।
তবে রোববার (২৩ নভেম্বর) এক লাফে ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ কারণে ভোর পর্যন্ত হালকা কুয়াশা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় সূর্য।
স্থানীয়রা বলছেন, দিনভর ঝলমলে রোদ আর গরম থাকলেও রাতে কমে যাচ্ছে তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, শনিবার (২২ নভেম্বর) এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা রাতে কমে গিয়ে রোববার সকালের রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তিনি আরও বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। তখন মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে উত্তরাঞ্চলে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











