১২ ফুটবলারের ৭ জনই করোনা আক্রান্ত
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
করোনা টেস্টের ২য় দিনে আরো ভয়াবহ অবস্থা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এবার করোনা শনাক্ত হয়েছে আরো ৭ জন ফুটবলারের দেহে। এ নিয়ে বাংলাদেশের মোট ১১ জন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন।
২য় দিনে টেস্ট করানো হয় ১২ জন ফুটবলারের। এরমধ্যে ৭ জনের দেহেই পাওয়া গেছে প্রাণঘাতী এই ভাইরাস। নতুন করে আক্রান্তরা হলেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম, রবিউল ইসলাম, গোলকিপার শহীদুল আলম ও আনিসুর রহমান জিকো। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু মেডিকেলে টেস্ট শেষে সন্ধ্যায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তবে আক্রান্তরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। আগামী ২ সপ্তাহ সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। এরপর আবারো টেস্ট শেষে করোনা নেগেটিভ প্রমাণিত হলে তখন যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।
এর আগে গতকাল থেকে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। শুরুতেই করোনা টেস্ট করানো হচ্ছে সবার। প্রথম দিনে ১১ জনের মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৩ জনই দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ফুটবলার এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম রাসেল।
বুধবার (০৫ আগস্ট) সকালেই এই তিন ফুটবলার করোনা টেস্ট করতে বাফুফেতে আসে। রিপোর্টিং শেষে আর সব ফুটবলারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজে যান। পরীক্ষা শেষে তারা বাফুফেতে ফিরে আসেন। অপেক্ষা করেন ফলাফলের জন্য।
সন্ধ্যায় ফলাফলে তাদের করেনা পজেটিভ আসে। এরপর বাফুফে তাদের আলাদা গাড়ি যোগে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে পাঠিয়ে দেয়। আক্রান্ত হলেও তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিন ফুটবলারই সুস্থ আছেন। এর একদিন আগে করোনা আক্রান্ত হন জাতীয় দলের আরেক ফুটবলার বিশ্বনাথ ঘোষ।
বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাইপর্বকে সামনে রেখে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প শুরু করছে বাংলাদেশ। তার আগে দলের এক তৃতীয়াংশ ফুটবলারের দেহে করোনার উপস্থিতিতে নিশ্চয়ই শঙ্কার মুখে পড়লো দেশের ফুটবলারদের প্রস্তুতি।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার