১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
সংগৃহীত ছবি
আগামী ১২ সেপ্টেম্বর রোববার থেকেই দেশের স্কুল-কলেজ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, প্রতিষ্ঠান খুলে দেয়ার ক্ষেত্রে সরকার কিছু নির্দেশনা তৈরি করেছে তা অবশ্যই মেনে চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন থেকে এবছরের ও পরের বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতিদিন ক্লাসে আসবে। এছাড়া বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা সপ্তাহে আপাতত একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দিনের সংখ্যা বাড়ানো হবে। সম্ভব হলে একেবারেই স্বাভাবিক করে দেয়া হবে।
তিনি বলেন, একইভাবে শ্রেণি কার্যক্রমের সময় প্রথমে কম থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। এটা নিশ্চিত করবে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শ্রেণি কক্ষে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
মন্ত্রী বলেন, একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।পুরো পরিস্থিতি মন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






