ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৩৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

১৩ বছরের কিশোরীকে ৮ মাসে ৮০ বার ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মায়ের মৃত্যুর সুযোগ নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে যৌন পেশায় নিযুক্ত করেছেন তারই মায়ের বান্ধবী। এরপর গত ৮ মাসে ৮০ বার ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। গত ১৯ এপ্রিল মঙ্গলবার মেয়েটিকে অন্ধ্র প্রদেশের গুন্টুর অঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে ধর্ষণ করা ৮০ জন অভিযুক্তকেই শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পলাতক। আপাতত মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত এক বিটেক ছাত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খুব তাড়াতাড়ি সব অভিযুক্তকেই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কিশোরীর মা যখন কোভিডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন হাসপাতালে উপস্থিত ছিলেন ওই বান্ধবী। ২০২১ সালের জুন মাসে তার মা মারা যান। মেয়েটির মা মারা গেলে ওই বান্ধবী সকলের অগোচরে মেয়েটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিছু টাকার বিনিময়ে মেয়েটিকে যৌন পেশায় নামিয়ে দেন।

নিখোঁজ হওয়ার প্রায় দু’মাস পর মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তখন থেকেই তল্লাশি চালাতে থাকে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীর নাম সুবর্ণা কুমারী। গত ৮ মাসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিভিন্ন এলাকায় তিনি যৌনকর্মী হিসেবে মেয়েটিকে ব্যবহার করেন।

সহকারী পুলিশ সুপার কে সুপ্রজা জানান, অভিযুক্তদের মধ্যে এক জন লন্ডনে রয়েছে। এই কাণ্ডে আপাতত ৫৩টি মোবাইল ফোন, ৩টি অটো, বাইক এবং একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

সূত্র :আনন্দবাজার