১৩ শতবর্ষী কলেজ `সেন্টার অব এক্সিলেন্স` হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের ১৩টি শতবর্ষী কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঐতিহ্যবাহী এই কলেজগুলোর উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মতো ভূমিকা রাখার সুযোগ আছে। সেসব সুযোগের সদ্ব্যবহার করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিষয়টি নিয়ে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত দেশের শতবর্ষী ১৩টি সরকারি কলেজের শিক্ষার উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এই কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফসর ড. মো. মশিউর রহমান, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজকে রাতারাতি একই মানে নিয়ে আসা সম্ভব না। তাই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩টি শতবর্ষী সরকারি কলেজের শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কলেজগুলোকে কাঙ্খিত লক্ষ্যে উন্নীত করা গেলে, দেশের উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে তা বিশেষ ভূমিকা পালন করবে।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




