১৩-১৯ বছরের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
প্রতীকী ছবি
সারা দেশে চলতি বছর গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ৪০৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যার মধ্যে ১৩ থেকে ১৯ বছরের শিক্ষার্থী ২৬৯ জন। মোট আত্মহত্যার মধ্যে এই বয়সী ৬৬ শতাংশের বেশি। এরপর মোট আত্মহত্যাকারীর মধ্যে ২০ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছে ৯৩ জন; ১২ বছরের মধ্যে রয়েছে ৩২ জন এবং ২৬ থেকে ৩০ বছরের অধিক রয়েছে ১১ জন।
আজ সোমবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ৪০৫ আত্মহননকারীর মধ্যে ২৪১ জন নারী এবং ১৬৪ জন পুরুষ শিক্ষার্থী রয়েছে। যা শত অংশের হিসেবে নারী শিক্ষার্থী রয়েছে প্রায় ৬০ শতাংশ।
অভিমানে প্রাণ গেল বেশি:
৪০৫ জনের মধ্যে ১২৬ অভিমানে আত্মহত্যা করেন। এছাড়া প্রেমের সম্পর্কে ৬৫ জন, মানসিক অস্থিরতায় ৪৩ জন, পারিবারিক সমস্যায় ৩২ জন, একাডেমিক চাপে ১৮ জন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ১৩ জন এবং যৌন হেনস্থায় ১২ জন আত্মহত্যা করেন। এছাড়া ৯৬ জনের আত্মহত্যার কারণ জানা যায়নি।
আত্মহত্যাকারীদের মধ্যে ৩১৪ জন (৭৭ শতাংশ) ঝুলে আত্মহত্যা করেছেন। এছাড়া বাকিরা বিষপান, ওপর থেকে লাফিয়ে, পানিতে পড়ে ও ট্রেনে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যায় বেশি স্কুল শিক্ষার্থী:
আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল শিক্ষার্থী ৪৫ শতাংশ (১৮৩ জন)। এছাড়া কলেজ শিক্ষার্থী ২৭ শতাংশ (১১০ জন), বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী (১৯ শতাংশ) ৭৮ জন এবং মাদরাসার ৮ শতাংশ (৩৪ জন)।
ঢাকা বিভাগে আত্মহত্যা বেশি:
দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের আত্মহত্যার পরিমাণ বেশি। গত ৯ মাসে এই বিভাগের ১২৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সবচেয়ে কম আত্মহত্যা করেছে সিলেট বিভাগে ৯ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনায় ৫৬ জন, বরিশালে ৩১ জন, ময়মনসিংহে ৩৬ জন ও রংপুরে ৩৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











