১৫ আগস্টের মধ্যে আসবে আরও ৫৪ লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৯ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
আগামী ১৫ আগস্টের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী আরও ৫৪ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।
নিবন্ধনের অনেকদিন পরও করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য মোবাইল ফোনে এসএমএস আসছে না এমন অভিযোগ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, মেসেজ দেওয়া হয় টিকার প্রাপ্যতা সাপেক্ষে। বর্তমানে টিকার মজুত কম থাকায় মেসেজ কম পাঠানো হচ্ছে। টিকা আসলে দ্রুত সবাই এসএমএস পাবেন।
চীন থেকে সিনোফার্মের টিকার ব্যাপারে মন্ত্রী বলেন, আগের ৩ কোটি ডোজসহ চীনের সঙ্গে ৬ কোটি ডোজ টিকার ব্যাপারে কথা হয়েছে। তবে এ টিকা আনতে পারচেজ কমিটির (সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি) অনুমোদন লাগবে। শিগগিরই অর্থনৈতিক ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পাস হবে।
৭ আগস্ট থেকে দেশে চলছে করোনার গণটিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ।
-জেডসি
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা











