ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৩:২৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১৭৫ বাংলাদেশি হাজি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩১ মে ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি।

আজ রোববার (৩১ মে) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, সাউদিয়া এয়ারলাইন্সের চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে করে হাজিরা দেশে ফিরেছেন।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে শনিবার (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।