১৫ স্ত্রী, ১০৭ সন্তান নিয়ে তার সুখের সংসার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
ডেভিড সাকায়ো কালুহানা। তার স্ত্রীর সংখ্যা ১৫। ১০৭ জন সন্তানকে নিয়ে তাদের সংসার। ডেভিডের কথায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি।
পশ্চিম কেনিয়ার ৬১ বছর বয়সি কালুহানা নিজেকে রাজা সলোমনের সঙ্গে তুলনা করেন। তুলনাটা কেবল তার জ্ঞানের জন্য নয়, পরিবারের আকারের জন্যও।
ডেভিডকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রও। আর হবে না-ই বা কেন? এমন মানুষ তো পৃথিবীতে বিরল। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেই তথ্যচিত্র। তাতে দেখা গিয়েছে, বিভিন্ন বয়সি স্ত্রীদের সঙ্গে বেশ জমিয়ে সংসার করছেন ডেভিড। স্ত্রীদের মধ্যেও বেশ ভাল সম্পর্ক।
ডেভিডের দাবি, পুরো কৃতিত্ব তার অপরিসীম জ্ঞানের! তিনি এক জন ইতিহাসবিদ। বিস্তর ইতিহাসের পুঁথি আয়ত্ত করাই তাঁর সাধনা। তাঁর জ্ঞানের ভাণ্ডার অপরিসীম। এমন ধরনের মস্তিষ্ক সামলানো কোনও এক জন মহিলার পক্ষে কখনওই সম্ভব নয়। সে কারণেই তিনি একাধিক বিয়ে করেছেন।
‘এক জন মহিলার পক্ষে আমি একটু বেশিই স্মার্ট!’ এমনটাই মনে করেন ডেভিড। তার এমন যুক্তিতে প্রতিবেশীরাও প্রতিবাদ করার সাহস রাখেন না। সম্ভবত ডেভিডের আত্মবিশ্বাসী বক্তব্যে তারা খানিক বিশ্বাসও করেন। হাজার হোক লেখাপড়া জানা জ্ঞানী মানুষ ডেভিড।
তথ্যচিত্রে ডেভিড জানান, স্ত্রীদের তিনি জানিয়ে রেখেছেন, ‘আরও আসছে!’ অর্থাৎ, ভবিষ্যতে তিনি আরও বিয়ে করবেন, তার আভাস সকল স্ত্রীকে আগে থেকেই দিয়ে রেখেছেন ডেভিড। সূত্র: আনন্দবাজার
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


