ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৯:০৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

১৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

১৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

১৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আজ শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া ও নঁওগা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

অপরদিকে আগামী ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

ঢাকা জেলাসহ আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী ভারতের আসাম,মেঘালয় এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ কমে আসলেও আগামী তিন/চারদিন আসাম এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে এসময়ে সাময়িকভাবে ব্রহ্মপুত্রÑযমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় গঙ্গাÑপদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উত্তরÑপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির, হ্রাস পেয়েছে ৫৮ টির এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৭টি।গত ২৪ ঘন্টায় আত্রাই ৭১ মিলিমিটার এবং মাদারীপুর ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।