১৭৩ আরোহী নিয়ে রানওয়ের বাইরে বিমান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
ফিলিপাইনে বাজে আবহাওয়ার কারণে একটি বিমান অবতরণের সময় রানওয়ের বাইরে চলে গেছে। এসময় বিমানটিতে ১৭৩ জন আরোহী ছিল। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৪ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকে যাত্রী নিয়ে ফিলিপাইনের ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। রাতে বিমানটি অবতরণের সময় আবহাওয়া খারাপ ছিল। বিমানটি পর পর দুইবার অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। তৃতীয়বার অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে ঘাসের মধ্যে আটকে থাকে। পরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ফিলিপাইন ও এয়ারলাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, কোরিয়ান এয়ারের কেই-৬৩১ নামের ওই ফ্লাইটটিতে ১১ জন ক্রুে এবং ১৬২ জন যাত্রী ছিলেন। তারা জরুরি স্লাইড ব্যবহার করে বিমানের বাহিরে বেরিয়ে আসেন। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
নিউইয়র্কভিত্তিক বৈশ্বিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের সামনের দিকের নীচের অংশ দুমরেমুচরে গেছে। পাশাপাশি বিমানের মাথার অংশটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











