ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২:৫৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১৮ দিন পর জঙ্গল থেকে জীবিত শিশু উদ্ধার

আপডেট: ০৮:৫৭ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

1436855889উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কলম্বিয়ার একটি জঙ্গলে হারিয়ে যাওয়ার ১৮ দিন পর এক মেয়ে শিশুকে (৭) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিবিসি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেসিকা প্যাট্রিসিয়া এরিয়াস নামের ঐ শিশু তার বাবা-মায়ের সাথে তায়রোনা জাতীয় পার্কে নারিকেল সংগ্রহ করতে গিয়ে হারিয়ে যায়।
জেসিকাকে উদ্ধারে শত শত কর্মকর্তা কলম্বিয়ার উত্তরাঞ্চলে বিমান ও স্থল অভিযান চালায়। বেনামী ফোনকলের ভিত্তিতে একটি পরিত্যক্ত কুঁড়েঘর থেকে তাকে উদ্ধার করা হয়। সে মাঝারি মাত্রার অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগছিল।
স্থানীয় কর্মকর্তা আলবেইস ফুয়েনতেস বলেছেন, মেয়েটির পায়ে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে সে অনেকদূর হেঁটেছে।
কে বেনামীতে কল করেছিল এখন সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর মা ও শিশুকে উদ্ধার করা হয়। সূত্র: বিবিসি।
কলম্বিয়ার একটি জঙ্গলে হারিয়ে যাওয়ার ১৮ দিন পর এক মেয়ে শিশুকে (৭) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিবিসি।

 ১৪.০৭.২০১৫