ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৩৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

১৮৮ যাত্রীসহ ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

আজ সোমবার সকালে থেকে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের একটি বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৮৮ যাত্রী ও ক্রুসহ বিমানটি সোমবার বিধ্বস্ত হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

 

পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানান। তিনি জানান, বিমানটি জাকার্তা থেকে পাংকাল পেনাংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের পর থেকেই খোঁজ রয়েছে। 


লায়ন এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এটি উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়। খবর এএফপি’র।


পরিবহন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিবহন দপ্তরের মহাপরিচালক সিঁধু রাহায়ু বলেন, ‘বিমানটিতে ১৮৮ আরোহী ছিল। এদের মধ্যে নারী-পুরুষসহ ১৭৮ প্রাপ্ত বয়স্ক যাত্রী, তিন শিশু, দুই পাইলট ও পাঁচজন সেবক রয়েছেন।’


এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানটি রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে বিমানবন্দরে ফিরে আসার অনুরোধ জানিয়েছিল।’