২০ জনের বেশি জার্মান কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কোতে নিযুক্ত জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিষ্কার করবে ক্রেমলিন।
শনিবার তিনি এ কথা বলেছেন। বেশ কয়েকজন রুশ কূটনীতিকের বার্লিন ত্যাগের দিনেই এই বহিষ্কারের সিদ্ধান্ত জানাল রাশিয়া। খবর রয়টার্সের।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, জার্মানিতে রাশিয়ার গোয়েন্দা উপস্থিতি হ্রাস করার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরে বার্লিন ও মস্কো তাদের নিজ নিজ প্রতিনিধিত্বকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
ওই কর্মকর্তা বলেন, রুশ দূতাবাসের কর্মীদের আজকের চলে যাওয়া এর সঙ্গে সম্পর্কিত। তবে কতজন রুশ কূটনীতিক বার্লিন ছেড়ে গেছেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক আক্রমণের পর রুশ-জার্মান সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা ছিল জার্মানি। কিন্তু ইউক্রেনের আক্রমণের পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি ও কিয়েভকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে বার্লিন।
জার্মানিতে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়ে মন্তব্য করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা বার্লিনের এই পদক্ষেপগুলোর তীব্র নিন্দা জানাই। যা রুশ-জার্মান সম্পর্কের সবক্ষেত্রে ধ্বংস করে চলেছে।
মুখপাত্র বলেছেন, জার্মান কূটনৈতিক মিশনে সর্বোচ্চ কর্মীরা সংখ্যা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হবে।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ৫ এপ্রিলের আলোচনায় এই পদক্ষেপের বিষয়ে অবহিত করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।
জার্মানির বিল্ড পত্রিকা জানিয়েছে, মস্কোতে নিযুক্ত ৯০ জন জার্মান কূটনীতিকের মধ্যে ৩৪ জনকে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






