ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ১১:৫৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

২০ বছর ভাত খান না মুখ্যমন্ত্রী মমতা!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২২ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার

ছিপছিপে গড়নের সাদামাটা সাজগোজ। চেহারায় রাশভাড়ি ভাব। একেবারে সাধারণ লাইফ স্টাইল৷ সদা ব্যস্ত৷ একের পর এক মিটিং, নবান্ন সামলানো৷ রাজ্যের দায়িত্বভার তার শক্ত কাঁধে ৷ সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি৷ বলছিলাম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।

যতটা সাধারণ তিনি ততটাই সাধারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়েট চার্ট ৷ যে ডায়েট মেনে চলেই, সারাটা দিন তরতাজা থাকেন তিনি৷

সম্প্রতি কলকাতায় এক টিভি চ্যানেলের স্টুডিওতে এসে নিজের ডায়েট চার্ট সবার সঙ্গে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘২০ বছর ধরে ভাত খাই না৷ আমি বরং মুড়ি ও চিড়েটাই বেশি খাই৷ সকালে উঠে কিছুটা চিড়ে মুখে দিয়েই বেরিয়ে পড়ি৷ তারপর অবশ্য চা-বিস্কুট খাই৷

তিনি বলেন, রাতে বাড়িতে ফিরে, ফ্রেশ হয়ে ডিনার করি৷ আর ডিনারে থাকে মুড়ি এবং চকোলেট৷ চকোলেটটা আমি খুব ভালোবাসি খেতে৷ মিষ্টি খাই ৷ মিষ্টিটা আমি একটু বেশিই খাই৷ কিছু তো খেতে হবে আমাকে৷’

মুখ্যমন্ত্রী মমতা জানান, ‘তবে রোববারের মেন্যুটা একটু আলাদা ৷ ডিমের বড়ার ঝোল ও মুড়ি আমার দারুণ ফেভারিট৷’


শুধু খাওয়া-দাওয়াই নয়, মুখ্যমন্ত্রী জানালেন, ‘হাঁটি বলেই ভালো আছি৷ যা খাই তা ঝরিয়ে ফেলি ৷ ঘুম থেকে উঠে বিছানাতেই আধঘণ্টা ব্যায়াম করি৷ ট্রেডমিল করি৷

তিনি বলেন, সবচেয়ে বড় ব্যাপার মনকে ভালো রাখি৷ বই পড়ি, সিরিয়াল দেখি ৷ দেশ-বিদেশের খবর দেখি ৷ বই লিখি, গান শুনি৷ গান আমার খুবই প্রিয় ৷ ’

এই বিভাগের জনপ্রিয়